বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় বিশ্ব সাদা ছড়ি দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি

সাতক্ষীরায় বিশ্ব সাদা ছড়ি দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালি



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

“হাতে থাকলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তা করি ” এই প্রতিপাদকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।


মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে ও সহকারি পরিচালক মোঃ রোকনূজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপি ডাক্তার এস এম হাবিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান,


সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) উপতত্ত্বাবধায়ক আয়েশা খাতুন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন, প্রতিবন্ধী পূর্ববাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, বাকাল প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষক  মোঃ আব্দুস সামাদ, সদর হাসপাতালের সমাজসেবা অফিসার শারমিন সুলতানা প্রমুখ।


আলোচনা সভার শেষে অসহায় ২২জন দৃষ্টি প্রতিবন্ধী মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।


Tag
আরও খবর