বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের মৃত্যুদেহ উদ্ধার

সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের মৃত্যুদেহ উদ্ধার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার একটি নর্দমা থেকে আবুল হোসেন নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের দক্ষিণ দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পাশের একটি নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়।


মৃত আবুল হোসেন (৭৫) সাতক্ষীরা শহরের মুনজিতপুর একাডেমিক মসজিদ সড়কের মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে।


সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শফিকুল ইসলাম জানান, তার বাবা সম্প্রতি অসুস্থ ছিলেন। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হন। রাতভর তিনি বাড়িতে ফেরেননি। রাতে সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে। অসাবধানতাবশতঃ রাস্তা থেকে নর্দমায় পড়ে যেয়ে বাবার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। কারো কোন আপত্তি না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর