ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

বন্যার্তদের ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ করায় মামলার হুমকি

বন্যার্তদের ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ করায় মামলার হুমকি




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

বন্যার্তদের ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে সাতক্ষীরা কমিউনিটি ফেজবুক গ্রুপের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সাতক্ষীরা কমিউনিটি ফেজবুক গ্রুপের সদস্য ব্যানারে। তবে মানববন্ধনের আয়োজন করায় সদস্যদের মামলার হুমকিও দিয়েছেন গ্রুপের এডমিন উম্মে ফুয়ারা রানী।


মানববন্ধনে সাতক্ষীরা কমিউনিটির মডারেটর ও সমন্বয়ক মির্জা রাফিয়া রাহাত বলেন, আমি এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতাম। বন্যার কাজের জন্য আমরা যে টাকা উত্তোলন করেছিলাম সেখানে ১ লক্ষ ১২ হাজার টাকা উঠেছিল। হিসাবের দায়িত্বে আমিও ছিলাম। আমাদের কাছে যে হিসাবগুলো ছিল দোকানের মেমো অনুযায়ী এডমিনের কাছে বুঝিয়ে দিয়েছিলাম। ত্রাণ দেওয়ার পর আরো ৩৪ হাজার টাকা ছিল।


সেখান থেকে ২ হাজার টাকা আমাদের খাওয়া দাওয়া করার জন্য বলেছিলেন তিনি। বাকি ৩২ হাজার টাকা ছিল সেটা ইসলামী ব্যাংকের মাধ্যমে তার কাছে পাঠিয়েছি দেয় এবং তার রশিদ ও আমার কাছে আছে। এখানে আমার কোন দোষ নেই। এরপর আমাদের সবাইকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে।


আমি নিজেও এই গ্রুপের মডারেটর ছিলাম আমাকে বের করে দেওয়া হয়েছে। এছাড়াও আইডি কার্ডের জন্য ৫০ টাকা করে সদস্যদের কাছ থেকে তোলা হয়েছিল। সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের সদস্য নুসরাত জাহান মিরর বলেন, আমি কমিউনিটি গ্রুপের একজন স্বেচ্ছাসেবক আমরা বন্যার সময় যে টাকাটি উত্তোলন করেছিলাম এই টাকার সঠিক কোন হিসাব আমাদের এডমিন দিতে পারেনি। তিনি বলেন, যখন টাকার হিসাব চেয়েছি, তখনই আমাদের এই গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে।


এমনকি মেয়েদের মানহানি করার চেষ্টা করা হয়েছে। প্রতিবাদ করলে আমাকেও হুমকি দেয়া হয়। কমিনিউনিটি গ্রুপের সমন্বয়ক মিনহাজুল আবেদীন (মিনহাজ) বলেন, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের বন্যার জন্য টাকা উত্তোলন করা হয়।


আমরা টাকা উত্তোলন করেছিলাম এক লক্ষ ১২ হাজার অনলাইন এবং অফলাইনে। ত্রানের কাজে ৭৬ হাজার টাকা খরচ করেছিলাম বাকি টাকাগুলো সম্পন্ন গ্রুপের এডমিন উম্মে ফুয়ারা রানী বাকি টাকাগুলো আত্মসাৎ করেছে এবং আমাদের গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে এমনকি তিনি কোন হিসাব দিতে চাচ্ছে না। গ্রুপের সদস্য শাহারিয়ার কবির বলেন, মানববন্ধনের ব্যানার ফেসবুকে পোস্ট করার পরপরই গ্রুপের এডমিন আমাকে কল দিয়ে মামলার হুমকি দেন। কমিউনিটি গ্রুপের সদস্য জারিন তাসনিম বলেন, এ ধরনের ঘটনা যাতে সাতক্ষীরায় আর কেউ না ঘটাতে পারে এজন্য প্রতিবাদ শুরু করেছি। তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় গ্রুপের সদস্যরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন।


Tag
আরও খবর