ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

সাতক্ষীরা পৌরসভার সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

সাতক্ষীরা পৌরসভার সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরীণ একটি রাস্তাও আস্ত নেই। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অধিকাংশ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেশির ভাগেই ছোট-বড় গর্ত থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসিকে। তারা বলছেন— ৩০-৩৫ বছরের মধ্যে এসব সড়কে টেকসই সংস্কার করা হয়নি। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কার করা যাচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, শহরের পোস্ট অফিস থেকে পুরানো সাতক্ষীরা সড়ক, সুলতানপুর সড়ক, রাজার বাগান, ধোপাপুকুর, ইটাগাছা, লস্করপাড়া, রসুলপুর, সরকারি কলেজ থেকে ছাকারমোড় সড়ক, মুন্সিপাড়া ও পলাশপোল সড়কের বেশির ভাগ স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। শহরের রাজার বাগানের বাসিন্দা শেখ আব্দুল ওয়াজেদ কচি, আসাদুজ্জামান, অপূর্ব রায়, আব্দুল জলিল ও একোব্বার হোসেন বলেন—এমনিতেই এসব রাস্তা কয়েক বছর ধরে খানা-খন্দে ভরে আছে। তাতে বৃষ্টির পানি জমে থাকে। ইজিবাইক বা অটোভ্যান আসতে চায় না এ সড়কে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় তাদের।

এ ব্যাপারে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা জানান, অনেক বছর ধরে পৌরসভায় বড় ধরনের কোনো উন্নয়ন প্রকল্প আসেনি। শুধু তার ওয়ার্ডেই নয়, পৌরসভার অন্যান্য ওয়ার্ডের চিত্রও একই। তবে জার্মান সরকারের একটি বড় প্রকল্প আসার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে সেটিও আটকে রয়েছে।

সাতক্ষীরা পৌরসভার সদ্য সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাতক্ষীরা পৌরসভার জন্য উল্লেখযোগ্য উন্নয়ন বরাদ্দ দেয়া হয়নি। নানা সমস্যায় জর্জরিত এ পৌরসভা। এখানে রাস্তাঘাটের পাশাপাশি ড্রেন- কালভার্ট নির্মাণও জরুরি। ড্রেন-কালভার্টের অভাবে পৌরসভার চারদিকে জলাবদ্ধতা দেখা দিয়েছে।


Tag
আরও খবর