ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

ক্রসফায়ারে ইউনুস আলী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে বাদীকে হুমকি

ক্রসফায়ারে ইউনুস আলী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে বাদীকে হুমকি




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

ক্রসফায়ারে নিহত সাতক্ষীরা কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের ইউনুস আলী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে বাদীর বাড়িতে যেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামীদের বিরুদ্ধে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন মামলার বাদীসহ পরিবারের সদস্যরা।


সূত্র জানায়, ২০১৮ সালের ২৫ মে পতিত আওয়ামীলীগের কিছু দোসর ও আইনশৃঙ্খলা বহিনীর হাতে নির্মমভাবে ক্রসফায়ারে নিহত হন ইউনুস আলি।


এই হত্যাকান্ডের সুষ্টু বিচারের দাবী জানিয়ে গত ৯ অক্টোবর সাতক্ষীরার তৎকালীন পুলিশ সুপার সাজ্জাদুর রহমানসহ ৪০ জনকে আসামী করে সাতক্ষীরার বিজ্ঞ আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ইউনুসের বাবা দক্ষিণ ভদিয়ালী গ্রামের মোঃ আব্দুল্লাহ (৭৪)। মামলাটি আমলে নিয়ে কলারোয়া থানাকে এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দেন আদালতের বিচারক তনিমা মন্ডল তনি।


মামলার পর রোববার (১৩ অক্টোবর) মাহবুর নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে দেবহাটার পুষ্পকাটি গ্রামের মৃত. ওহাব সরদারের ছেলে আসামী গোলাম রব্বানী ও আব্দুর রব, দেবহাটার মৃত আবুল খায়েরের ছেলে মোস্তাফিজুর রহমান রিপন ও মাহমুদুল হাসান মামুন, কাটিয়া লস্করপাড়া এলাকার মোফাজ্জেলের ছেলে রাকিবুল হাসান রাকিব ওরফে টেরা রাকিব, দেবহাটার ভাড়াটে সন্ত্রাসী শামসুল ইসলামসহ ৮/১০ জন বাদীর বাড়িতে যেয়ে এভিডেভিট করে দিতে হবে বলে হুমকি দেয়।


হুমকির ব্যাপারে জানতে চাইলে, মামলার বাদী মোঃ আব্দুল্লাহ বলেন, আমার জীবনের এখন কোন নিরাপত্তা নেই। মামলা করে আমিসহ আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রতিনিয়ত লোকজন আমার বাড়িতে এসে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে এবং হুমকি ধামকি দিচ্ছেন।


এব্যাপরে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

Tag
আরও খবর