ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

সুন্দরবনে বনদস্যু আলিম জেলেদের কাছে টাকা দাবির অভিযোগ


দীর্ঘদিন সুন্দরবন বনদস্যু মুক্ত থাকার পর অতি সম্প্রতি বনদস্যু আকাশ বাহিনী পরিচয়ে জেলেদের কাছে মোবাইল ফোনে টাকা দাবির অভিযোগ উঠেছে আত্মসমর্পনকৃত বনদস্যু আলিম বাহিনীর প্রধান আব্দুল আলিমের বিরুদ্ধে।


এঘটনায় সুন্দরবন নির্ভরশীল জেলেদের মাঝে ফের বনদস্যু আতঙ্ক শুরু হয়েছে। আলিম বাহিনীর প্রধান আব্দুল আলিম মুন্সিগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন আঃ মালেকের পুত্র। আলিম বর্তমানে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলায় বসবাসরত জেলে সূত্রে জানাযায়।


সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামে আঃ রহমান জানান, গত বৃহস্পতিবার বিকালের দিকে আলিম ০০৯১৯৩৮২৬২৩৯৮১ নং মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে সুন্দরবনে মাছ ধরতে গেলে দেখে নেওয়ার হুমকি দেয়।


বুড়িগোয়ালিনী গ্রামে জেলে আবুল হোসেন বলেন, একই নাম্বারে আলিম আমাকেও ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। গাবুরার জেলে অয়ন ও শরীফ একই অভিযোগ করেন। জেলেরা বিষয়টি বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসকে অবহিত করেছেন জানান। উল্লেখ্য বনদস্যু আব্দুল আলিম ইতোপূর্বে র‌্যাবের কাছে অস্ত্র সহ আত্মসর্পন করে।


এবিষয়ে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুর রহমান হাবিব বলেন, জেলেদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে।


আরও খবর