ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

জবির আইন উপদেষ্টা হলেন সাতক্ষীরার সন্তান এড. মুরাদ

জবির আইন উপদেষ্টা হলেন সাতক্ষীরার সন্তান এড. মুরাদ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন সাতক্ষীরা সন্তান এডভোকেট আক্তার রসুল মুরাদ। গত ০২ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত নিয়োগ পত্রে তিনি নিয়োগপ্রাপ্ত হন। এড. মুরাদের জন্ম সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চাপড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। এডভোকেট মুরাদের পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল খালেদ, মা মাবিয়া সুলতানা একজন গৃহিণী।


তিনি ২০০২ সালে আশাশুনি হাই স্কুল থেকে এসএসসি, ২০০৪ সালে সাতক্ষীরা ডে নাইট কলেজ থেকে এইচএসসি এবং ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও ২০০৯ সালে এলএলএম সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি মহামান্য হাইকোর্টে আইন পেশা শুরু করেন। বর্তমানে তিনি মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। আইন পেশার পাশাপাশি এড. মুরাদ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।


এছাড়া তিনি নিয়মিত বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আইন সংক্রান্ত টক শো করে থাকেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা নিয়োগ পাওয়া তার প্রতিক্রিয়া জানতে চাইলে এডভোকেট মুরাদ বলেন, প্রথমে আমি মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাকে এমন একটা সম্মান জনক পদে বসার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, এক্ষনে আমার বড় চাচাকে (মরহুম রুহুল আমিন) খুব মনে পড়ছে, আইন পেশার আসার পিছনে তার অবদান অনস্বীকার্য।


তিনি আরো জানান, আমি আইনজীবী হিসেবে আমার নিজ এলাকার জনগনের জন্য কাজ করতে চাই। যারা অসহায় ও দরিদ্র তাদেরকে অনুরোধ করবো আপনারা যেকোনো বিপদে আমাকে জানাবেন আমি আপনাদের যাবতীয় আইনী সহযোগিতা দিয়ে আপনাদের পাশে থাকবো। এসময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব যাতে সুষ্ঠ ভাবে পালন করতে পারেন সেজন্য দোয়া প্রার্থনা করেন।


Tag
আরও খবর