ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কালিগঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশন এর সম্মেলন বুধবার ৯ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।


তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে প্রধান অন্তরায় বৈষম্য। বিশেষ করে সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে ব্যপক বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য দূর করতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়া প্রয়োজন। এছাড়াও পাঠ্যপুস্তক ও সিলেবাসে যে অসঙ্গতি রয়েছে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


আদর্শ শিক্ষক ফেডারেশন মাধ্যমিক স্কুল শাখার উপজেলা সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, আদর্শ শিক্ষক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী অধ্যাপক আব্দুর রউফ, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আব্দুল মোমেন প্রমুখ।


আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতা সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, গাজী মিজানুর রহমান, অধ্যক্ষ আবু রাসেল আশকারী, শেখ আফতাবুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা প্রমুখ।


সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।


সম্মেলনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর