নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে তাড়িয়ে দিল স্বামী ।

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে বের করে দিয়েছে স্বামী শরিফ মিয়া। এতে ওই নির্যাতিত নারী অসুস্থ হয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনা সরিষাবাড়ী উপজেলার পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের গুয়া বটতলা এলাকায় ঘটেছে। জানা গেছে ওই নির্যাতিত নারী সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা কাজিপুর উপজেলার চর গিরিশ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সুবাদ আলীর মেয়ে। গত তিন বছর পূর্বে তার বিয়ে হয় ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের গোয়া বটতলায় গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে শরীফ মিয়ার সাথে। বিয়ের পর হতেই যৌতুকের দাবিতে স্বামী সহ তার পরিবার নির্যাতন করে আসছে বলে অভিযোগ করেন শিখা। শিখা আক্তার আরও বলেন ,গত সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে শাশুড়ি বেদনা বেগম যৌতুকের দাবিতে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে এবিষয়টি স্বামী শরিফকে বলতে গেলে সেও তার মার সাথে একত্রিত হয়ে গালিগালাজ করে এবং মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। পরে নির্যাতিত শিখা আক্তার নিরুপায় হয়ে একই এলাকায় তার নানা বাড়ীতে আশ্রয় নেয়। পরে এ সংবাদ পেয়ে শিখার বাবা সুবাদ আলী শশুর বাড়ী যান এবং মেয়েকে গুরুত্ব অসুস্থ দেখতে পেয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করান। বর্তমানে সেই চিকিৎসাধীন রয়েছে। বাবা সুবাদ আলী বলেন, আমার শশুর বাড়ী ধনবাড়ী বানিয়াজান এলাকায়। আমার শ্বশুরের অনুরোধেই মেয়েটিকে ওই এলাকায় বিয়ে দিয়েছিলাম। মেয়েটি বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার। গত তিন বছর হলো বিয়ে হয়েছে। এই তিন বছরের মধ্যে বেশ কয়েকবার সালিশ করেছি। আমরা সবসময় চেয়েছি মেয়েটি ওখানে সংসার করুক। কিন্তু ওই পরিবারটি খুবই লোভী এবং ঝগড়াটে প্রকৃতির মানুষ। তারা বিয়ের সময় ষাট হাজার টাকা যৌতুক নিয়েও আরো যৌতুকের দাবি করে আসছে। আমি গরিব মানুষ। তাই তাদের চাহিদা পূরণ করতে পারিনা। এজন্যই মেয়েটির উপর তারা অমানুষিক নির্যাতন করে। আমি এর প্রশাসনিক বিচার চাই।

এদিকে শরিফের বড় ভাই ফারুক মিয়ার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনছি ছোটভাই তার স্ত্রীকে নির্যাতন করে বাড়ী থেকে বের করে দিয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. সীমান্ত সাহা বলেন অসুস্থ অবস্থায় শিখা নামে একজন নারী ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৭ ঘন্টা ৮ মিনিট আগে