নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরিষাবাড়ীতে প্রতিনিয়ত বাড়ছে চুরি।"

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:- জামালপুরে সরিষাবাড়ীতে প্রতিনিয়ত বেড়েই চলেছে চুরি। দিনরাত ঘটছে চুরির ঘটনা। শহরাঞ্চলে থেকে শুরু করে গ্রামাঞ্চলে বিভিন্ন পাড়ায় মহল্লায় ঘটছে চুরির ঘটনা। জানা গেছে, গত তিন দিনে উপজেলার বিভিন্ন স্থানে ১০টি চুরির ঘটনা ঘটেছে। এতে জনসাধারণের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে।


ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ হতে অভিনব কায়দায় আরাফাত নামে এক চালক অটো চুরি করে সঙ্গবদ্ধ চোরের দল। আরাফাত পাশ্ববর্তী কাজিপুর উপজেলার রাজনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা যায়, বয়ড়া ব্রিজ পার হতে একজন পুরুষ ও মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে রোগী আনার কথা বলে গাড়িটি রিজার্ভ নেন।


পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অভিনব কায়দায় চালকের কাছ থেকে চাবি ও গাড়ি নিয়ে চম্পট দেয় চোরের দল। এদিকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী পৌর সভার শিমলা পল্লী (তাড়িয়া পাড়া) গ্রামে শারীরীক প্রতিবন্ধী শিক্ষক বাদল মিয়ার বাসায় ও এই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির প্রাথমিক বিদ্যালয় শিক্ষক লতিফা আক্তার এর বাসায় চুরি ঘটনা ঘটে।


এছাড়াও (৫ ডিসেম্বর) রাতে সরিষাবাড়ী পৌর সভার কোনাবাড়ি গ্রামের হবিবর রহমান হবির চারটি গরু ও একই বাড়ির ফারুক মিয়ার দুইটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। একই রাতে পার্শ্ববর্তী মহাদান ইউনিয়নের বড়শরা গ্রামের খলিলুর রহমানের বাড়ির বারান্দা থেকে দুটি ধানের বস্তা চুরি,ও বড়সরা গুঠুর মোড়ের রোকনের দোকানে সিধ কেটে চুরির চেষ্টা চালায় । ইতিপূর্বে ওই দোকানটি থেকে তিন-চার লক্ষ টাকার মালামাল চুরি এবং বিলবালিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেন ভূঁইয়ার ছেলে লাল মিয়ার নিজবাড়ী হতে শিকল কেটে ভ্যান চুরি ঘটনা ঘটে।


অপরদিকে ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামে রফিক ফকিরের মুরগির ফার্ম হতে সোমবার (৪ ডিসেম্বর) রাতে পানি উত্তোলনের মোটর চুরি এবং পৌরসভার সাতপোয়া নয়াপাড়া এলাকার ব্রাহ্মণজানি কলেজের প্রভাষক আজমের বাসায় হতে দামি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। দিবারাত্রি চুরির সংঘটিত হওয়ায় জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, ছিঁচকে চোরের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে