নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সরিষাবাড়ীর বাদ পড়া প্রার্থীদের মিশ্র প্রতিক্রিয়া সমর্থকদের বিক্ষোভ মিছিল।

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:- গত রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করার মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যত দৌড়ঝাঁপ ও জল্পনা কল্পনার অবসান ঘটেছে।

জানা গেছে,জামালপুরের পাঁচটি আসনে মনোনীত হয়েছেন- জামালপুর- ১ নুর মোহাম্মদ, জামালপুর – ২ ফরিদুল হক খান দুলাল, জামালপুর – ৩ মির্জা আজম, জামালপুর- ৪ প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, জামালপুর- ৫ আবুল কালাম আজাদ। আর বাদ পড়েছেন সাবেক এমপি- জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর-৪ মোঃ মুরাদ হাসান ও জামালপুর-৫ মোজাফফর হোসেন।

দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার সাথে সাথেই স্ব-স্ব উপজেলায় সমর্থকদের মধ্যে শুরু হয় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও বাজি ফুটানোর উৎসব। কিন্তু বিষাদের কালো ছায়া নেমে আসে বাদ পড়া প্রার্থী ও সমর্থকদের মধ্যে। তাদের ফেসবুক আইডিতে দেখা যায় সমর্থকদের বিচলিত না হওয়ার আহ্বান।

এদিকে ডা. মুরাদ হাসান তার ফেসবুক আইডিতে লিখেছেন “প্রাণপ্রিয় সরিষাবাড়িবাসী,আমি আপনাদের পাশে ছিলাম,আছি,ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ। এছাড়াও জানা গেছে তিনি নিজ উপজেলা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছে। সমর্থকদের ভাষ্যমতে তিনি স্বতন্ত্র হতে নির্বাচন করবেন বলে তারা আশাবাদী।

অপরদিকে অধ্যক্ষ আব্দুর রশিদ তার ব্যবহারিত প্যাডে সমর্থকদের উদ্দেশ্যে লিখেন, “প্রিয় সরিষাবাড়ীবাসী, আসসালামু আলাইকুম, আমার মনোনয়নের জন্য বার বার অসংখ্য নেতাকর্মী সমর্থকদের বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো সমর্থন দিয়েছেন। আমাদের পরিবারের সদস্যরা সারাজীবন মনে রাখবে। আপনাদের যে ক্ষতি করলাম এর জন্য ক্ষমাপ্রার্থী। আমাকে মাফ করে দিবেন। একবার নয় বার বার এ রকম সমর্থন অনেকেই পান নাই।

আপনাদের কষ্ট হচ্ছে জেনেই আপনাদের জন্য দু কলম লিখছি। ইচ্ছে ছিল দুর্নীতি ছাড়া এলাকায় উন্নয়ন করবো। আমি একজন ক্ষুদ্র ব্যক্তি যতটুকু ক্ষমতা ও সামর্থ্য ছিল তা সরিষাবাড়ী বাসীদের জন্য দেওয়ার চেষ্টা করেছি। মহান রাব্বুল আলামিন যা যার জন্য প্রয়োজন তাই করে থাকেন। আমাদের নেত্রী দেশের জন্য অনেক করেছেন। সামনে দেশ আরও এগিয়ে যাবে। জামালপুর- ৪ আসনের জন্য যে সিদ্ধান্ত হয়েছে তাকে স্বাগত জানাই।

আমি বার বার আপনাদেরকে বিমুখ করেছি এবং করলাম। নির্বাচনী রাজনীতি থেকে অবসর নিলাম। পারিবারিক রাজনীতি অব্যাহত থাকবে। মাননীয় নেত্রীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ করলাম। ধন্যবাদ।”

এমনি একটি লিখিত পত্র ফেসবুকে দেখতে পেয়ে আব্দুর রশিদের সমর্থকরা তার বাড়ি ঘেরাও করে এবং স্বতন্ত্র হতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মনোনয়ন প্রত্যাশী ছানোয়ার হোসেন বাদশা তার ফেসবুক আইডিতে লিখেন “নির্বাচনে দলীয় আদর্শের কোন বিকল্প নেই, ধৈর্যের সাথে ঐক্য গড়ার অনুরোধ রইলো।

তবে এবারের নির্বাচন নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন,দলীয় প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র মনোনয়নপত্র কেনা উচিত হবে না। আবার কেউ বলছেন, নেত্রীর এ সিদ্ধান্ত যখনতখন পরিবর্তন

হতে পারে। কিন্তু সাধারণ ভোটাররা বলছেন, বিরোধীদল ছাড়া নিজ দলীয় প্রার্থীদের মধ্যে নির্বাচন উৎসবমুখর করার চেষ্টা নিজের মধ্যে সংঘাত সৃষ্টি করা ছাড়া আর কিছু না।

আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে