জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সন্দ্বীপে বিক্ষোভ; বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহবান



ফিলিস্তিনে দখলদার ইসরাইলের গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ। 

শনিবার (২১ অক্টোবর'২৩) খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল সন্দ্বীপের চারপ্রান্তের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে সমাবেশে মিলিত হয়।


এতে আলেম-উলামার সাথে সাধারণ ধর্মপ্রাণ মানুষও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। 

বিক্ষোভকারী তাওহীদি জনতার হাতে হাতে বাংলাদেশ-ফিলিস্তিনের পতাকা, ইসরাইল বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ছাড়াও (লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ) কালেমা খচিত পতাকা দেখা যায়। 


সমাবেশে বক্তারা বলেন, 'ফিলিস্তিনিরা আজ মানবেতর জীবনযাপন করছে। খাদ্য, চিকিৎসা, পানি, বিদ্যুৎ সহ সকল অধিকার থেকে বঞ্চিত।

মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা।  ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলের আগ্রাসী হামলা বিশ্বমুসলিম উম্মাহসহ শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। যার ফলে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিকামী মানুষ আজ জেগে উঠেছে।'


সমাবেশে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ, ওআইসি সহ মুসলিম রাষ্ট্রপ্রধানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। 

এতে বিশ্বশান্তির অন্তরায় দখলদার ইসরাইলকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে, অবিলম্বে স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের পাশাপাশি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর দাবিও জানানো হয়। 

 

সমাবেশে বিক্ষোভকারী মুসল্লিরা নারায়ে তাকবির-আল্লাহু আকবর, সাবিলুনা সাবিলুনা-আল জিহাদ আল জিহাদ, ফিলিস্তিন ফিলিস্তিন-জিন্দাবাদ জিন্দাবাদ, নিপাত যাক নিপাত যাক-ইসরাইল নিপাত যাক, জেগেছে জেগেছে-বিশ্ব মুসলিম জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।


সন্দ্বীপ ইত্তেহাদুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ'র সভাপতি মাওলানা মাহবুবউল্লাহ এর সভাপতিত্বে এবং মুফতী আব্দুর রহমান, মাওলানা আব্দুল হামিদ ও মুফতী রায়হানের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সন্তোষপুর হোসাইনিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মহাপরিচলক মাওলানা আতিক উল্লাহ দা.বা, মাওলানা আতিক উল্লাহ, মাওলানা হাফেজ আহমদ, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আনজার শাহ, মাওলানা এহসান উল্লাহ, মাওলানা মিনহাজ উদ্দিন দেলোয়ার,  মাওলানা ওমর ফারুক ফয়সাল,  মুফতী নুর হুসাইন, মুফতী নুরুল আবছার, মাওলানা শাব্বির আহমাদ, মুফতী আহসান উল্লাহ, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা জাহিদুল ইসলাম, মুফতী আবরারুল হক, মাওলানা শরীফ হায়দার প্রমুখ।