জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৬ ফেব্রয়ারি রবিবার একই শিক্ষা প্রতিষ্ঠানের অপর এসএসসি পরীক্ষার্থী  সাদিকুল ইসলামের (২০) বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে সাদিকুল ইসলামের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

পুলিশ জানায়, গতকাল ১৬ ফেব্রয়ারি রবিবার সকাল সাড়ে আট টার দিকে ভুলতা স্কুল এন্ড কলেজের ওই শিক্ষার্থী স্কুল এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার বান্ধবীর স্বামী এবারের এসএসসি পরিক্ষার্থী সাদিকুল ইসলাম তাঁতবাজার মার্কেটের দেশ বাংলা প্রিন্টিং প্রেসে ডেকে নেয়। পরে শিক্ষার্থীর বান্ধবী ও তার স্বামী সাদিকুল ইসলামের পারিবারিক কলহের বিষয় নিয়ে তারা আলোচনা করে। একপর্যায়ে সাদিকুল ইসলাম শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় সাদিকুল ইসলাম প্রিন্টিং প্রেসের সাঁটার বন্ধ করে শিক্ষার্থীকে টানা হেচড়া করে । ব্যর্থ হয়ে শিক্ষার্থীর মাথার চুলের মুষ্টি ধরে টেনে হিসড়ে প্রিন্টিং প্রেসের দেয়ালে আঘাত করে । তাতে ওই শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়। এসময় শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে লম্পট সাদিকুল ইসলাম পালিয়ে যায়। 

এ ব্যাপারে ভুলতা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, আহত শিক্ষার্থীকে উদ্বার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ন্যাক্কারজনক এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ভুলতা স্কুল এন্ড কলেজের শক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ৩ ঘন্টা ৫৬ মিনিট আগে