জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পূর্বাচলে ১৫ ঘণ্টার ব্যবধানে তরুনীর পর কিশোরের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের লেক থেকে তরুণীর লাশ উদ্ধারের ১৫ ঘণ্টা পর একই স্থান থেকে শাহিনুর রশিদ কাব্য (১৬) নামের কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশিদ ও সোনিয়া রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। গতকাল ১৮ ডিসেম্বর বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানিতে মোটরসাইকলের নিচ থেকে তার লাশ উদ্ধার করে।  

সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর অদূরের লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে। তার স্বজনদের কাছ থেকে জানতে পারে সুজানার সাথে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা দুইজন পূর্বাচলে ঘুরতে এসে মোটরসাকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে তলিয়ে যায়। বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকা শাহিনুর রশিদ কাব্যের লাশ উদ্ধার করে। 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে