জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রূপগঞ্জে বিশ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা- সিলেট মহাসড়কের পাশে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার  রবিন টেক্স বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা বিশ দফা দাবিতে গতকাল১৭ অক্টোবর বৃহস্পতিবার  বিক্ষোভ মিছিল করেছে।

শ্রমিকরা বলছেন, বেতন, বোনাস,টিফিন খরচ বৃদ্ধি করতে হবে। নারী  শ্রমিকদের  উপর নির্যাতন বন্ধ করতে হবে। রাত দশটার পর নারী শ্রমিকদের কাজ করানো যাবে না। এ ক্ষেত্রে পুরুষদের অতিরিক্ত বেতন দিতে হবে।অসুস্থ্যদের সময় মতো ছুটি দিতে হবে । নারী নির্যাতন,দুর্ব্যবহার ও অসদাচরণকারী প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীকে অপসারণ করতে হবে ।  অন্যথায় তারা কাজে যোগ দিবে  না। 

প্যাকিং বিভাগের শ্রমিক  ফাতেমা খাতুন  ও রিনা বেগম বলেন, একই বিভাগের শ্রমিক হারুনের মা নামে পরিচিত কোহিনূর  বেগম অসুস্থতার ছুটি চেয়ে গত তিনদিন ধরে ছুটি  পাননি। গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় মুমূর্ষু  অবস্থায় তাকে স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে সিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বেলা এগারোটার দিকে কোহিনূরের লাশ গার্মেন্টসে নিয়ে আসলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা  ছড়িয়ে পড়ে । তখন শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানার  সামনে  ঢাকা - সিলেট মহাসড়ক অবরোধ করে ।  

খবর পেয়ে দুপুর বারোটায় যৌথ বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ছয়টার দিকে শ্রমিকরা নিজ নিজ বাসায় চলে গেলে পরিবেশ  শান্ত হয়। তবে দাবি পুরণ না হলে আগামীকাল  ১৯ অক্টোবর শনিবার  আবারো শ্রমিকরা আন্দোলনে নামবেন বলে তারা জানিয়েছে ।

রবিন টেক্সের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী তার বিরুদ্ধে  আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকদের অন্যায় দাবি পুরণ করতে না পারলেই যত অভিযোগ । 

রবিন টেক্সের নির্বাহী পরিচালক  বেলাল পাটোয়ারী বলেন, শ্রমিকদের দাবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে । যৌক্তিক দাবি অবশ্যই পুরণ করা হবে। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন,  পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে