জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লক্ষ্মীপুরে নকল বিড়ি বিক্রি, প্রতিবাদ করায় আকিজ কোম্পানির প্রতিনিধির উপর হামলা

লক্ষ্মীপুরের রামগতিতে আকিজ গ্রুপের লগো নকল করে বিড়ি বিক্রি করছে একটি চক্র। এতে কোম্পানির প্রতিনিধির হাতে ধরা পড়লে প্রতিবাদ করায় প্রতারক চক্রের হামলার শিকার হয় কোম্পানির এরিয়া ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।


হামলার ঘটনায় প্রতিকার চেয়ে রামগতিতে মানববন্ধন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। রবিবার (১৪ জানুয়ারি) বিকালে রাম দয়াল বাজারে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন গোলাম মোক্তাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা বিভাগীয় সভাপতি ফজলুল হক, চাঁদপুর বিভাগের সভাপতি আতিকুর রহমান।


 লক্ষ্মীপুরের রামগতিতে শাহজাহান, খালেক, জসীম সহ একটি চক্র দীর্ঘদিন থেকে নকল বিড়ি বিক্রি করে আসছে।  বিষয়টি আকিজ গ্রুপের আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড এর এরিয়া ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নজরে আসলে সে প্রতিবাদ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১৩ জানুয়ারি দুপুরে প্রতারক চক্র তার হামলায়। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 সরকার বিড়ি থেকে ব্যাপক রাজস্ব পাচ্ছেন। কিন্তু একটি প্রতারক চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল বিড়ি বিক্রি করছে। এছাড়া আমাদের একজন কর্মকর্তার উপর হামলা চালিয়েছে।  আমরা এর তীব্র নিন্দা জানাই ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কামনা করি।তারা আরো জানান, এ নিয়ে সকল প্রতিনিধিরা আতঙ্কিত। 


এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন মুঠোফোনে বলেন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আমরা ব্যবস্থা গ্রহন করবো।