জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি'র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত


 এমদাদ খান রামগড় উপজেলা প্রতিনিধি 


খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন এর সার্বিক ব্যবস্থাপনায় বাস্কেটবল মাঠ ট্রেনিং শেডে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা ৪০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি। সভায় জোন অধিনায়ক বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করাসহ শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান, সীমান্তে পুশিং প্রতিরোধসহ দূর্ঘটনা- চাঁদাবাজি -অপহরণ - সন্ত্রাসী ঘটনা হলে প্রশাসনকে অবহিত করণ এবং  গ্রামীণ ও মহাসড়কে অতিরিক্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ রোধে জনসচেতনতা বৃদ্ধির এবং সীমান্ত এলাকায় শিক্ষা- স্বাস্থ্য উন্নয়নকল্পে সকলকে একযোগে কাজ করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন। 


রামগড় জোনের নবাগত উপ-অধিনায়ক মেজর মঈনুল এর সঞ্চালনায় বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের প্রতি যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা অপতৎপরতা সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সভায় বিজিবি'র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তাগন বলেন, এ ধরনের নিয়মিত মতবিনিময় সভা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলবে বলে অভিমত ব্যক্ত করেন। এতে বক্তব্যে রাখেন রামগড় থানার পুলিশ প্রতিনিধি উপ- পরিদর্শক আনসার উদ্দিন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া,  উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি বাহার উদ্দিন, উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, এনসিপির সমন্বয়ক হারুনুর রসিদ, কার্বারী এসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা, নারী কারবারি চাইওয়া চৌধুরী, নারী নেত্রী লিলি মারমা, রামগড় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সহকারী পরিচালক (এডি) শামছুল ইসলাম, উপজে বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠন রতন বৈষ্ণব ত্রিপুরা - সদস্য সাইফুল ইসলাম ও এমদাদুল হক (খাঁন)।

Tag
আরও খবর