জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লক্ষ্মীপুরে গাড়ি ভাংচুর সহিংসতার ঘটনায় মামলা

লক্ষ্মীপুরে রামগঞ্জে গতকাল উপজেলা নির্বাচনে সহিংসতা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার সকালে মনু মিয়া নামে এক ব্যাক্তি বাদী হয়ে রামগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।


মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন– রাহিম হোসেন, মেহেদী হাসান, মনির হোসেন, ফয়সাল ইসলাম, রাজু হোসেন ও শাওন ইসলাম। 



বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান হোসেন বলেন, সহিংসতা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে, আরও ২৪ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। মামলায় আটক ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাতের আনারস প্রতীকের সমর্থকরা কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা তাদের প্রতিরোধের চেষ্টা করেন। এ সময় তারা সাংবাদিক ও কয়েকটি অটোরিকশা ভাংচুর করে। এ সময় পাঁচজন আহত হন। আটক করা হয় সাতজনকে। খবর পেয়ে পুলিশ সুপার তারেক বিন রশিদ ও প্রশাসক সুরাইয়া জাহানের নেতৃত্বে পুলিশ ও বিজিবি  সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং তল্লাশি করে জড়িতদের গ্রেফতার করেন।