জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সাহিত্য সংসদের উদ্যোগে ২৪ আগস্ট (সোমবার) বিকেলে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভা, আবৃত্তি ও পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহ্উদ্দিন শরীফ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি ও নজরুল গবেষক ড. আবু হেনা আবদুল আউয়াল। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির।

সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের স্বাগত বক্তব্যের পর এতে আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবু হেনা আবদুল আউয়াল বলেন, "কাজী নজরুলের লক্ষ্মীপুর আগমনের ইতিহাস প্রমাণ করে আমাদের পূর্বপুরুষেরা কতটা সংস্কৃতিমনা ছিলেন। এজন্য আমরা গর্বিত। ১৯২৭ সালে নজরুল নোয়াখালী ও লক্ষ্মীপুরে এসেছিলেন গণজাগরণ সৃষ্টি করতে। নজরুল একক কোনো গোষ্ঠী বা ধর্মের নন; তিনি সকল জাতির, সকল ধর্মের।"

তিনি আরও বলেন, "ব্রিটিশ শাসন, পাকিস্তানি শোষণের শিকল ভাঙা এবং পরবর্তীতে স্বৈরাচারবিরোধী গণসংগ্রাম—তিনবারই আমাদের মুক্তিসংগ্রামে প্রেরণা জুগিয়েছে নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম। এছাড়া নারীর মুক্তি, অধিকার ও জাগরণে তিনি অনবদ্য গান, কবিতা ও নাটক রচনা করে গেছেন।"

অনুষ্ঠানে কবির কবিতা আবৃত্তি করেন সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জাকির, বিশেষ সম্পাদক ফুয়াদ হাসান, সিনিয়র নির্বাহী সদস্য লায়লা আরজুমন শিউলি, ফারহানা আক্তার দৃষ্টি, আরাফাত হোসেন বাহার এবং মুহাইমেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি লক্ষ্মীপুর জেলা সভাপতি সেলিম উদ্দিন নিজামী, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রভাষক আখতার হোসাইন খান, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহমান, বিকেবি ক্লাব সভাপতি ইসমাইল খান সুজন, সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক হাসিনা আক্তার, প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান এবং নির্বাহী সদস্য রাকিব হোসেনসহ বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে