জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন

প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও অধ্যক্ষ মো. নুরুল আমিনের উডব্যাজ আবেদন পরিদর্শনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির রোভার স্কাউট গ্রুপ পরিদর্শন করেছেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের পরিচালক মোহাম্মদ আবুল খায়ের।


পরিদর্শনকালে লক্ষ্মীপুর জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মাইনুদ্দিন পাঠান, রোভার কমিশনার প্রফেসর মঞ্জুর আলম এবং রোভার সেক্রেটারি মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও এ সময় প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের সভাপতি মো. সাইফুল ইসলাম, গ্রুপ সেক্রেটারি ও রোভার স্কাউট লিডার মুহা. আবদুল মতিন, সহকারী রোভার স্কাউট লিডার মো. ইব্রাহিম ও  আখতার হোসাইন খান , স্কাউট গ্রুপের ইউনিট লিডার নিজাম উদ্দিন মোহন এবং সহকারী ইউনিট লিডার মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক নথি, ইউনিটের সার্বিক পরিচালনা এবং উডব্যাজ-সংক্রান্ত বিষয়াবলী বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি রোভার স্কাউটিংকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও সমৃদ্ধ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পরিদর্শনকারী দল।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনার মাধ্যমে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের রোভার স্কাউট গ্রুপ ভবিষ্যতে জাতীয় স্কাউটিং আন্দোলনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে