জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে সংঘর্ষ, আহত ৩

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।


গতকাল উপজেলার উত্তর কেরোয়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কেরোয়া এলাকার শাহ আলম পাটওয়ারির মেয়ে নাজমার সঙ্গে উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মোক্তার হোসেনের বিয়ে অনুষ্ঠিত হয়। ৩ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।


বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা খাবার খেতে বসলে হঠাৎ খাবার নিয়ে প্রশ্ন তোলেন বরের বড় ভাই। এ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।


এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেলেও তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


ঘটনার পর বিয়ে বাড়িতে উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে গেলে, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। 

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে