জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রায়পুরে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক বিএনপি নেতার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।


এ অভিযোগে সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা শাহজাহান কবিরাজ।


বুধবার দুপুরে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ নিজ গ্রাম উত্তর চরবংশীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।


অভিযোগের মুখে থাকা জাকির উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।


সংবাদ সম্মেলনে শাহজাহান কবিরাজ অভিযোগ করেন, সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।


এ ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ সময় তার অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।


শাহজাহান কবিরাজ বলেন, তিনি বৈধভাবে ৫৮ শতাংশ জমি ক্রয় করেছিলেন, যা পরবর্তীতে বিক্রি করেন। জমি বিক্রির পর জাকির হোসেন, তার ভাই তোফাজ্জলসহ মুরাদ, ছিদ্দিক ও জাহেরের নেতৃত্বে একটি চক্র তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।


তার অভিযোগ, এলাকায় জমি বেচাকেনা হলেই চক্রটি সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদাবাজি করে। চাঁদা না পেলে তারা মালিকদেরকে জমি দখলে নিতে দেয় না। প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করে।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক যুবদলের নেতা জাকির বলেন, ঘটনাস্থলে আমরাও জমি কিনেছি। এখন শাহজাহান বলছেন তারাও জমি কিনেছে। এনিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে।


চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “তাদের কাছ থেকে কেন চাঁদা চাইতে যাবো? আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছে।


জানতে চাইলে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদল ইমাম হোসেন গাজী বলেন, “চাঁদা দাবির অভিযোগ সত্য নয়। জাকির ও শাহজানের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি নিয়ে আমাদের বসার কথা ছিল, কিন্তু হয়নি।


এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক বলেন, “জাকির একটি মামলা করেছে শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাটি জমি সংক্রান্ত। তবে চাঁদা দাবির বিষয়ে শাহজাহান কোনো অভিযোগ দেয়নি।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে