দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ফল চাষ সম্প্রসারণ, পুষ্টিকর খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০২৬ তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।


মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”। পাশাপাশি ফলভিত্তিক কৃষিকে আরও জনপ্রিয় করতে মেলায় তুলে ধরা হয়েছে স্লোগান “দেনা ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”।


আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এ মেলা চলবে। এতে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, নার্সারি মালিক ও ফলচাষিরা অংশ নিচ্ছেন। মেলায় দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, আধুনিক ফল উৎপাদন প্রযুক্তি, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষিভিত্তিক নানা উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।


মেলায় অংশগ্রহণকারী কৃষকরা জানান, ফল চাষ এখন শুধু পারিবারিক চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি লাভজনক কৃষি উদ্যোগে পরিণত হচ্ছে। সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়ানো সম্ভব।


কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি ফল উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। বাড়ির আঙিনা, রাস্তার পাশ ও পতিত জমিতে ফলের গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়, অন্যদিকে পরিবারে পুষ্টির চাহিদাও পূরণ হয়।


এ সময় দর্শনার্থীদের বিভিন্ন ফলের জাত, চারা নির্বাচন, রোগবালাই ব্যবস্থাপনা ও ফল সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু ও তরুণ প্রজন্মকে ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এবং ফলভিত্তিক কৃষিতে আগ্রহী করতে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।


মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন ফল উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।



ছবি ক্যাপশন, ফল চাষে আগ্রহ বাড়াতে রায়পুরে জাতীয় ফল মেলার আয়োজনে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

Tag
আরও খবর