দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ‘চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়’ (Char Bongshi Joynalia High School)-এর সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। সম্প্রতি শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের সভাপতি ফারুক আহমদ কবিরাজ।

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪ সদস্যবিশিষ্ট এই কমিটিতে পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. আমির হোসেন (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত) এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে আলী আহাম্মদ (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, বিধি মোতাবেক জারিকৃত এই এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনা করবে এবং বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে।

এদিকে, চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠনের খবর প্রকাশ হওয়ার পর স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যক্তিবর্গ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন কমিটির দক্ষ নেতৃত্বে ও ফারুক আহমদ কবিরাজের নির্দেশনায় বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Tag
আরও খবর