জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মোল্লার হাট সড়কে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি, ক্ষোভে ফুঁসছে জনমনে

রায়পুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাহার আলী মোল্লার হাট এলাকায় সড়কে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। অথচ সংশ্লিষ্ট সূত্র বলছে, মোল্লার হাট এখনো সরকারিভাবে ইজারা দেওয়া হয়নি। ফলে বৈধ অনুমোদন ছাড়া কারা, কোন ক্ষমতায় এবং কীসের ভিত্তিতে এই অর্থ আদায় করছে তা নিয়ে এলাকায় তীব্র প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।


স্থানীয় ব্যবসায়ী, চালক ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মোল্লার হাট সড়কে কিছু ব্যক্তি দলীয় প্রভাব খাটিয়ে ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি ও প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। এতে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।


এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জনাব গাজী জসীম উদ্দিন। প্রতিবাদী এক পোস্টে তিনি লক্ষ্মীপুর ০২ আসনের এমপি জনাব আবুল খায়ের ভূঁইয়ার দৃষ্টি আকর্শন করে বলেন, এরা আপনার সম্মানহানি করছে এবং জনগণের কাছে আপনাকে ছোট করার জন্যই এই কাজ করছে। এবং তিনি প্রশ্ন তুলে বলেন, যে হাট এখনো ইজারা হয়নি, সেখানে কোন আইনে চাঁদা তোলা হচ্ছে? প্রশাসন কি এসব দেখছে না? দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের পকেট কাটার অধিকার কেউ পায় না।


তিনি আরও বলেন, বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ ব্যক্তিস্বার্থে চাঁদাবাজি করে, তাহলে সেটি শুধু অপরাধ নয়, দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া এবং অবৈধ চাঁদাবাজদের আইনের আওতায় আনা।


এদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সচেতন মহল বলছে, বর্তমান সময়ে যখন চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে জোরালো অবস্থানের কথা বলা হচ্ছে, তখন প্রকাশ্যে সড়কে চাঁদা আদায়ের ঘটনা প্রশাসনের দায়িত্বশীল ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করছে।


অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে