জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রায়পুরে কিশোর গ্যাংয়ের হামলা: নারীসহ ১১ জন আহত, লুটপাটের অভিযোগে চাঞ্চল্য

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ একই পরিবারের ৮ জনসহ উভয় পক্ষের মোট ১১ জন আহত হয়েছেন। উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার চাঁন মিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।


স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গাজীনগর এলাকায় একটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে বিল্লাল হোসেন ও তার সহযোগীরা প্রবাসী মুক্তার ও নেছার আহম্মদের বাড়ির সামনে গিয়ে উত্তেজনা সৃষ্টি করে। একপর্যায়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।


অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে তানজিদের নেতৃত্বে রাব্বি, হাসান, জাহিদ ও আশিকসহ একদল কিশোর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে নারীসহ একই পরিবারের ৮ জন গুরুতর আহত হন এবং উভয় পক্ষের আরও ৩ জন আহত হন। আহতদের রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ সময় হামলাকারীরা বসতঘরে ভাঙচুর চালিয়ে নগদ প্রায় ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।


তবে অভিযোগ অস্বীকার করে বিল্লাল হোসেন দাবি করেন, তারা প্রথমে আমাদের ওপর হামলা চালায়। এখন নিজেদের ক্ষতি করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।


এ ঘটনায় ভুক্তভোগী নেছার আহম্মদ বাদী হয়ে রায়পুর থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, “ঘটনার পর মামলা নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে