জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফুলবাড়ীতে সরকারীভাবে ধান- চাল সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন


ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : ০৭.০৫.২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারীভাবে ধানচাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৭ মে) সকাল সাড়ে দশটায় ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রেহেনুমা তারান্নুম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল, জোবেদা অটো রাইস মিলের স্বত্বাধিকারী শিল্পপতি ওয়াহেদ আলী, কথন-মিফতি অটো রাইস মিলের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, জোবেদা অটো রাইস মিলের জিএম আজিজার রহমান, কৃষক শফিয়ার রহমান সহ সুধীজন উপস্থিত ছিলেন।  
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্র জানায়, ২০২৫ অর্থ-বছরে, সরকারীভাবে এ উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ৭১০ মে: টন ধান  এবং মিল চাতাল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ২ হাজার ১৪৭ মে: টন চাল ক্রয় করা হবে। 


Tag
আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২১০ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে




ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৪৪ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে