জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফুলবাড়ীতে সাবেক পুলিশ সদস্যের বাড়ির দরজা-জানালা ভাঙচুর, থানায় অভিযোগ



ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ১১/০৪/২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক এক পুলিশ সদস্যের বাড়ির দরজা জানালার থাই গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্য ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
বুধবার ৯ এপ্রিল  দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনিরুজ্জামান (৬০) এর বাড়ীতে এ ভাংচুরের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সাবেক পুলিশ সদস্য মনিরুজ্জামান বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায় , ভুক্ত ভুক্তভোগী ওই পুলিশ কনস্টেবল গত ৩০/২/২২ ইং তারিখে অবসর গ্রহনের পর থেকে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট দাখিল মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু উক্ত বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশী ভাই-ভাগীদের সাথে দীর্ঘদিন থেকে তার বিরোধ চলছে। জমি  সংক্রান্ত বিরোধের জেরে রাতের অন্ধকারে তার ভাই- ভাগী সহ এলাকার দুষ্কৃতিকারীরা তার বাড়ীর জানালার থাই গ্লাস ও দরজা ভাংচুর করতে পারে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। তিনি আরও উল্লেখ করেন এ ঘটনায় তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। 

অভিযোগ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্য মোবাইলে আমাকে ঘটনা সম্পর্কে জানানোর পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


Tag
আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে




দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

২৪৩ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে


ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৪৪ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে