জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে মারধোর করল বিএসএফ


ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : ১৪.০২.২৫
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে মারধোর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই সীমান্তের ৯৩০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৮ নম্বর সাব পিলারের পাশে আনুমানিক পাঁচশত গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণানন্দ বকসী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফকে ধাওয়া দিলে তারা দৌড়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। এসময় শতশত জনতা লাঠিসোটা হাতে সীমান্তে অবস্থান করে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে সীমান্ত থেকে সরিয়ে দেয়।  বিএসএফের হামলায় আহত পাঁচ কৃষক  হলেন,কৃষ্ণানন্দ বকসী গ্রামের মৃত ইসরাইলের ছেলে সামছুল হক( ৫৫) , মৃত খোকা মাহমূদের ছেলে  জাবেদ আলী (৬০), মোন্নাফ হোসেনের ছেলে কাশেম আলী (৪৮), মৃত মুকুল ইসলামের ছেলে রিপন মিয়া (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজুল ইসলাম (৩৮)। 
প্রতক্ষদর্শী রুবেল সহ আহত তাজুল ইসলাম ও সামছুল হক জানান, দুপুরে তারা ১০/১২ জন কৃষক সীমান্তের শূণ্য রেখার কাছাকাছি  তাদের চাষ করা ভূট্রা, মরিচ ‍ও আলুর খেতে কাজ করছিলেন। এসময় ভারতের নারায়নগঞ্জ বিএসএফ ক্যাম্পের ৮/১০ জন বিএসএফ সদস্য ভারতীয় হরিদাশ খামার গ্রামের কাটাতারের ৩নং গেইট খুলে শূন্য রেখা পেরিয়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে। বিএসএফ শূন্য রেখা অতিক্রম করায় কৃষকরা তাদেরকে নিষেধ করেন। এসময় বিএসএফ সদস্যরা কৃষকদের অকথ্য গালাগালি করতে করতে তাদের উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে মারধোর শুরু করে। প্রাণ ভয়ে কৃষকরা গ্রামের দিকে দৌড় দিলে বিএসএফ  সদস্যরা তাদের পিছু নিয়ে গ্রামের ভিতরে ঢুকে পরে। পরে গ্রামবাসী একজোট হয়ে বিএসফদের ধাওয়া দিলে তারা পালিয়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। এদিকে সীমান্তের ওপারে দুটি পিকআপে আরোও ৫০/৬০জন বিএসফ সদস্য মোতায়ন করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের গ্রামবাসীরা লাটিসোটা নিয়ে সীমান্তে জড়ো হতে থাকে। 

খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার দেলবর হোসেন সহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে শুন্য লাইন থেকে সরিয়ে দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের উভয় পার্শে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শাকিল আলম সাংবাদিকদের জানান, বিষয়টি খোঁজ খবর নেয়ার পর সত্যতা পেলে প্রতিবাদ জানানো হবে। 
Tag
আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২১০ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে



দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষকের মৃত্যু

২৪৩ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে


ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৪৪ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে