জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফুলবাড়ীতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে জামায়াতের গণসমাবেশ


রাসুল (সাঃ) এর আদর্শ ধারণ করে দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনেই জামায়াতের লক্ষ্য। -মাও আব্দুল মতিন ফারুকী


গতকাল সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা কর্তৃক আযোজিত সীরাত মাহফিল ও গণসমাবেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুড়িগ্রাম জেলা আমীর মাওঃ আব্দুল মতিন ফারুকী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন মানবতার মুক্তির সনদ আল-কুরআনের বান্ধব নমুনা ছিলেন আল্লাহর রাসুল (সাঃ)। কুরআনে আল্লাহ পাক রাসুল (সাঃ) সম্পর্কে বলেছেন তোমাদেও জন্য রাসুলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। জামায়াতে ইসলামী আল্লাহর বিধান অনুসরন ও রাসুল (সাঃ) এর আদর্শকে ধারণ করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে।


উপজেলা আমীর মাওঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুর রহমানের সঞ্চলনায়, ফুলবাড়ী কাহারী মাঠে উক্ত সমাবেশে তিনি আরো বলেন বিগত আওয়ামী সরকার গোটা দেশকে একটি অন্ধকার কুপের মধ্যে ফেলে দিয়েছিল। মহান আল্লাহ গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরচারকে পালিয়ে যেতে বাধ্য করে, সেই অন্ধকার থেকে জাতিকে উদ্ধার করেছেন। হাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লব ব্যার্থ করে দেওয়ার ষড়ষন্ত চলছে।আমরা কারো দাদাগিরীকে আর মেনে নেবনা। কারও পরিকল্পনা আমরা এখানে বাস্তবায়ন হতে দিবনা।যে কোন ষড়যন্ত দেশের জনগনকে সাথে নিয়ে জামায়াত রুখে দেবে ইনশাআল্লাহ।


তিনি বলেন বাংলাদেশে শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশ। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানরাও আছে। তারা আলাদা কোন নাগরিক নয়। তারাও বাংলাদেশের নাগরিক। এখানে তারাও জন্মগ্রহন করেছে।আমরা মুসলমানরা তাদের সমান অধিকার দিয়ে সম্মিলিত ভাবে মিলেমিশে এ দেশে বসবাস করতে চাই।


তিনি বলেন আমাদেও সমাজ ঘুষ, দূর্নীতি, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, নিপিড়ন, ও দখলবাজী সীমা হাড়িয়ে গিয়েছিল। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার গত দেড় যুগধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের উপর হত্যা, গুম, খুন, জুলুম-নির্যাতন চালিয়েছে। এ জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামী ।ম্বৈর-শাসনামলে দেশের মানুষের ভোটাধিকার, মৌলিক নাগরিক অধিকার, বিরোধিমতের সবা-সমাবেশ, মিছিল মিটিং করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই আসুন সকল শ্রমিক, হাত্র, জনতা, ঐক্যবদ্ধ হয়ে একটি কল্যানকর রাষ্ট প্রতিষ্টা করি।


সীরাত ও গনসমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও শ্রমিক কল্যান ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি এ্যাডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার ও সহকারী কুড়িগ্রাম জেলা সেক্রেটারী মাওঃ মোঃ আব্দুল হামিদ। বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াত কর্মপরিষদ সদস্য মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাও সেকেন্দার আলী প্রমুখ।



Tag
আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২১০ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে




ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৪৪ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে