জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফুলবাড়ীতে মায়ের দেওয়া মামলায় ছেলে গ্রেফতার



কুড়িগ্রামের ফুলবাড়ীতে মায়ের দেয়া মামলায় মোস্তাফিজার রহমান(২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।


ঘটনাটি ঘটে বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা আগটারী এলাকায়। মোস্তাফিজার রহমান ওই এলাকার আব্দুর রহমান ও আন্জুয়ারা বেগম দম্পতির ছেলে। দীর্ঘদিন থেকে মাদকে

 আসক্ত বলে জানা গেছে



ফুলবাড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলে মোস্তাফিজার রহমান প্রতিদিন নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ প্রয়োগ করতো। নেশার টাকা না দিলে প্রায় সময় তার বাবা-মাকে মারপিট করতো। এমনি বাড়িতে হাঁড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আসছে। তার অত্যাচারে বাবা-মাসহ পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। 



পরে বুধবার সকালে বাবা-মার কাছে টাকা দাবী করেন। বাবা-মা টাকা না দেওয়ায় বাবা-মাকে মারপিট করে এবং বাড়ীর আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করলে পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বাবা-মাসহ পরিবারের লোকজন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে পুলিশে সোর্পদ করে। 



দুপুরে ফুলবাড়ী থানায় উপস্থিত হয়ে মা আনজুয়ারা বেগম বাদী ছেলে মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অপরাধে মামলা দায়ের করলে পুলিশ মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করে।  



বাবা আব্দুর রহমান ও মা আনজুয়ারা বেগম বলেন, সে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিতো। টাকা না দিলে সে আমাদের উপর মারপিট করে নির্যাতন করতো। এমনকি বাড়ীতে দামী দামী আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতো। আমরা তার অত্যাচারে বাড়ীর সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে পুলিশে সোর্পদ করেছি। 



ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, প্রতিদিন নেশা করার জন্য টাকা দাবী করতো। নেশা করার টাকা না দিয়ে বাবা-মাকে সে প্রায় সময় মারপিটসহ বাসার প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করতো। তার এই পাশবিক কর্মকান্ডে বাবা-মাসহ পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়ায় মাদকাসক্ত ছেলে মোস্তাফিজুরের বিরুদ্ধে মা বাদী হয়ে মামলা দায়ের করে এবং বুধবার দুপুরে মাদকাসক্ত মোস্তাফিজুরকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


Tag
আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২১০ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে




ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৪৪ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে