জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ছয় মাদকসেবীর জেল জরিমানা




কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সেবনের অপরাধে ছয় মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার ১০ সেপ্টেম্বর দুপুরে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোছা: মলিহা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত সাজা প্রদান করেন। 


জানা গেছে, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ- পরিদর্শক আসাদুল হকের নেতৃত্ব একটি দল উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চোত্তাবাড়ী এলাকায় অভিযান চালান। এসময় গাঁজা সেবনরত অবস্থায় ওই ৬ জনকে তারা হাতেনাতে আটক করে গাঁজা সেবনের উপকরণ জব্দ করেন। 


পরে সহকারী কমিশনার( ভুমি) মোছা: মলিহা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সামছুল হকের ছেলে বাবলু মিয়া (৫০) এর ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা, বাবলুর ছেলে রুবেল আহমেদ (৩০) এর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, একই গ্রামের বাবুল হোসেনের ছেলে ফারুক মিয়া (২৫) এর ১০ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা, মৃত ওসমান গনির ছেলে মিন্টু মিয়া (৪০) এর ১০ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা, মৃত আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম (৫০) এর ২ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের সামছুল হকের ছেলে শাহাজাহান আলী (৪৬) এর ১০ দিনের জেল ও ২০০ টাকা জরিমানা করেন। 


এ প্রসঙ্গে সহকারী কমিশনার( ভুমি) মলিহা খানম বলেন, আটককৃতরা গাঁজা সেবনরত অবস্থায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে। তাই ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ও জরিমানা আদায় করেছে। 


আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২১০ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে




ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৪৪ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে