জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন




সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 


শুক্রবার (১ লা সেপ্টেম্বর ২০২৩) সকাল দশটায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফুলবাড়ী উপজেলা শাখা। প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেন তারা। পরে সমাবেশস্থল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে গিয়ে শেষ করে। 


আলোচনায় উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাস্টার, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম বাবুল, কৃষক দলের সদস্য সচিব সেরাজুল ইসলাম সেরা, যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা সহ আরো অনেকে। 


এসময় উপজেলা বিএনপি সহ যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল,  মৎস্যজীবী দল, ছাত্র দল ও উপজেলার ছয় ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২১০ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে




ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৪৪ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে