জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফুলবাড়ীতে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে নিজের ধান কাটলো শ্রমিক সর্দার



কুড়িগ্রামের ফুলবাড়ীতে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে নিজের জমির ধান কাটানোর অভিযোগ উঠেছে ভাঙ্গামোড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আজিজুলের হকের ভাগিনা শ্রমিক সরদার জহুরুল হকের বিরুদ্ধে। 


মাটিকাটা শ্রমিক দিয়ে ধান কাটার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন ইউপি সদস্য আজিজুল হক।রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন মাটি কাটার ৭২ শ্রমিকের মধ্যে ৯ জন শ্রমিক দিয়ে শ্রমিক সরদার জহুরুলের পার্শ্ববর্তী কাশীপুর ইউনিয়নের অবস্থিত নিজ ২৪ শতাংশ জমির ধান কেটে নেন। এ সময় শ্রমিক সর্দার জহুরুল হক জানান ইজিপিপির দেখভাল করার দায়িত্বে সুশীলন প্রকল্পের প্রতিনিধি বকিয়ত হোসেনের অনুমতিতেই তিনি মাটি কাটার শ্রমিক দিয়ে নিজের ধান কেটেছে।


ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখের সাথে কথা হলে তিনি জানান,মাটিকাটা লেবার দিয়ে ধান কাটার বিষয়ে আমি কিছুই জানিনা জেনে পরে আপনাকে জানাবো বলেই ফোনটি কেটে দেন। 


সুশীলন প্রকল্পের প্রতিনিধি বকিয়ত হোসেনর সাথে কথা হলে তিনি জানান, অফিসের সাথে কথা বলেই আমি তিন তিনজন লেবারকে দিয়ে ধান কাটতে বলেছি তবে নয়জনকে দিয়ে নয়।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মাটিকাটা শ্রমিক জানান, আমাদেরকে সরদার তার নিজের ধান কাটার জন্য পার্শ্ববর্তী ইউনিয়নে তার জমিতে নিয়ে গেছে তাই আমরা বাধ্য হয়ে ধান কেটে দিয়েছি।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্তের সাথে কথা হলে তিনি জানান, মাটি কাটার শ্রমিক দিয়ে ধান কাটার কোন সুযোগ নেই, অভিযুক্ত ওই শ্রমিক সর্দারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস জানান, এই প্রকল্পের শ্রমিককে ব্যক্তিগত কোন কাজে কেউ ব্যবহার করতে পারবে না, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।


আরও খবর



৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯১ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে


ফুলবাড়ীতে আলুতে লোকসানের আশঙ্কা

২১০ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে




ফুলবাড়ীতে ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষক

২৪৪ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে