হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

হক সাহেব স্মৃতি সংসদের বৃক্ষ রোপন কর্মসূচি পালন


পটিয়ার বিনানিহারা গ্রামে ২৫ আগষ্ট  শুক্রবার হক সাহেব স্মৃতি সংসদের উদ্যোগে এক বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ এর সঞ্চালনায় ও সহ-সভাপতি মুহাম্মদ নাছিম উদ্দিন রাজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ নুরুল কবির, অতিথি হিসিবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সুহৃদ এর সভাপতি সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল ওয়াহিদ

সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল প্রমুখ।  এসময় সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন পরিবেশদূষণ এসব নব উদ্ভুত সমস্যার অন্যতম। বৈজ্ঞানিক সভ্যতার দুরারোগ্য সংক্রামক ব্যাধি এ পরিবেশদূষণ যে বিষাক্ত কালনাগিনীর মতো ফণা বিস্তার করে মরণছোবল হানতে উদ্যত হয়েছে, তা প্রতিকারের 

‘বৃক্ষরোপণ’ এ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশবিশেষ। মানবসভ্যতার শুভ উন্মেষ ঘটেছিল অরণ্যের শ্যামল ছায়া শোভিত স্নিগ্ধ রমণীয়তায়, বৃক্ষলতা আচ্ছাদিত মেহনীড়ে। প্রকৃতির অবারিত পরিসরে বসবাসকারী মানুষের জীবনের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর যোগান দিয়ে অনলাই মানুষের জীবনকে মৃত্যুঞ্জয়ী মহিমায় বিকশিত হতে সাহায্য করেছিল। তাই বনাঞ্চলের সাথে মানুষের জীবনের সম্পর্ক ছিল অতি গভীর ও অবিচ্ছেদ্য। বর্তমান যুগের সুউচ্চ সৌধবাসী মানুষও অপরিহার্যরূপে উদ্ভিদের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে আছে। বৃক্ষ মানুষের পরম উপকারী বন্ধু। সুতরাং গাছ লাগাতে হবে ও এর যত্ন করতে হবে।