জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পাঁচবিবিতে জমি জমার বিরোধের জের ধরে ফসল নষ্ট করার অভিযোগ



জয়পুরহাটের পাঁচবিবিতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে ২ কৃষকের আলু ও সরিষার ফসল নষ্ট করার অভিযোগ।

৬ ডিসেম্বর (শুক্রবার) জমির মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিঘাটা ইউনিয়নের আটুল গ্রামে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বীরনগর বরগাছা গ্রামের কবির হোসেনের পিতা আমজাদ হোসেনের নিকট থেকে আটুল মৌজার ৫২১ খতিয়ান ২৮৩ দাগের ১৪ শতক জমি বর্গা নিয়ে কৃষক আব্দুল আজিজ আলু চাষ করে। অপরদিকে একই খতিয়ানের ২৬৪ দাগে ১৭ শতক স্বাক্ষী আব্দুল জব্বারের জমি বর্গা নিয়ে দরিদ্র কৃষাণী মোছাঃ রাহেদা বেগম সরিষা চাষ করে।

এমতবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে একই গ্রামের বিবাদী আবুল কাশেম, তার পুত্র কাওসার ও কামরুলসহ তার লোকজন উক্ত জমিতে প্রবেশ করে সম্পূর্ণ ট্রাক্টর দ্বারা ফসল ক্ষতিগ্রস্ত করে।

আজ শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখে যে জমিতে সরিষা ও আলু নেই। ট্রাক্টর দিয়ে মাড়িয়ে দিয়েছে সব। এসব দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।

এ ব্যাপারে জমির মালিক কবির হোসেন বাদী হয়ে ৪ জনকে বিবাদী করে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমির মালিক কবির হোসেন বলেন,আমার নিজের স্বত্ব দখলীয় সম্পত্তি জোর পূর্বক দখল করার পায়তারা করছে বিবাদীগণ দীর্ঘদিন থেকে। এ ব্যাপারে জমি সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী আবুল কাশেম বলেন, আমার এবং আমার ছেলেদের বিরুদ্ধে সরিষা এবং আলু মারার যে অভিযোগ থানায় করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা কারো ফসল নষ্ট করিনি।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ মোঃ কাওসার আলী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর