বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান

দিনাজপুর সদর উপজেলা থেকে শিশু শ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত আদর্শ উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


"আমার উপজেলা, আমার দায়িত্ব; শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান-২০২৬ বেলুন,কবুতর 
উড়িয়ে এবং উদ্বোধনী পর্দা সরিয়ে এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

​১২ আগস্ট, ২০২৬ তারিখে উপজেলা পরিষদ হলরুম, দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নদীয়া বাংলাদেশ ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর-ফিল্ড অপারেশনস, রাজু উলিয়াম রোজারিও।

​সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ মো: বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ৯নং আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিক,৭নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন,৮নং শংকরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলামসহ ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।   অনুষ্ঠানে বক্তারা শিশুর অধিকার সুরক্ষা এবং সমাজ থেকে বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।এর পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের স্কুলগামী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণে অভিভাবকদের সচেতন করার উপর অধিক গুরুত্বারোপ করেন বক্তারা।

ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর অ্যাডভোকেসি কার্যক্রমের আওতায় কমিউনিটি পর্যায় ১৬৫জন সদস্যের সমন্বয়ে ১১ টি শিশু সুরক্ষা কমিটি গঠন ও সক্রিয়করণ করা হয়েছে। শিশু ও যুবদের নেতৃত্বে ১১টি ইয়ুথ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।যারা সক্রিয়ভাবে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম নিরসন ও স্কুল থেকে ঝরে পড়া রোধে স্থানীয় সরকার,বিবাহ নিবন্ধনকারী, স্থানীয় জনগণ ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কাজ করছে। এছাড়াও উপজেলা দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পরিবার ভিত্তিক জরিপকোননন্ত  চালানোর মাধ্যমে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্কুল থেকে ঝরে পড়া ঝুঁকিতে থাকা ১৬৫জন শিশুর তালিকা তৈরি করা হয়।, শনাক্তকৃত ঝুঁকিপূর্ণ শিশুদের নিয়মিত পরিবার ভিত্তিক কাউন্সিলিং ও ফলোআপ করার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।সদর  উপজেলার দশটি ইউনিয়ন এবং পৌরসভা হতে বাল্যবিবাহ শিশুশ্রম এবং ঝরে পড়া মুক্ত পৌরসভা এবং ইউনিয়ন ঘোষণা করার লক্ষ্যে লিখিত সম্মতি ও একসাথে কাজ করা হচ্ছে। মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ৩৪২০ জন কিশোরীদের নিয়ে ফুটবল ম্যাচ, মার্শাল আর্ট, পাট গান ইত্যাদি আয়োজন করা হয়। ১১০ জন শিশুদের নিয়ে ১১ নাটক ও গানের দল তৈরি করা হয়। যারা যারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ১৫০৬ জন মানুষকে শিশুশ্রম এবং ঝরে পড়া রোধ বিষয়ে সচেতন করেন।

 ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ওয়ার্ল্ড ভিশন নেতৃবৃন্দ। আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উনাকে প্রদান করা হয়।

Tag
আরও খবর

ঢাকার নবাবগঞ্জ ৪০০ লিটার চোলাই মদ সহ আটক ২

৬৮১ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬৮৬ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬৮৬ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৭০৫ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে



ঢাকার নবাবগঞ্জে ২ শিশুসহ গৃহবধূ নিখোঁজ

৮৬৮ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে


ঢাকার নবাবগঞ্জে লরেন্স বেকারিকে জরিমানা

৯২৩ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে