জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

২৫ মার্চ ঐতিহাসিক গণহত্যা দিবস। ১৯৭১ এর ২৫ এ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায় এদেশের সহজ সরল, নিরস্ত্র মানুষের উপর। পৃথিবীর ইতিহাসে বিরল ন্যাক্কারজনক এই হত্যাযজ্ঞে প্রান হারায় লাখো নিরস্ত্র বাঙ্গালী। 


ঐতিহাসিক ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নরসিংদীতে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও দোয়ার। শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই আলোচন সভার।


উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির আসন গ্রহন করে আবু নাইম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আশরাফুল আজীম পিপিএম, পুলিশ সুপার নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক, নরসিংদী জেলা আওয়ামিলীগ, আমজাদ হোসেন বাচ্চু, মেয়র নরসিংদী পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান ও প্রফেসর মোহাম্মদ আলী। 


স্থানীয় সরকার নরসিংদী এর উপপরিচালক জনাব মৌসুমী সরকার রাখী এর সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত এর মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। পরে আমন্ত্রিত অথিতিগন ন্যক্কারজনক জনক গনহত্যা ও শহীদদের স্মরণে বক্তব্য রাখেন। প্রধান অতিথি আবু নাইম মোহাম্মদ মারুফ খান তার বক্তব্যে বলেন, ১৯৭১ এর ২৫ এ মার্চ এ পাকিস্তানি মিলিটারি নিরস্ত্র ঘুমন্ত বাঙ্গালীদের যে নারকীয় হত্যাযজ্ঞ চালায় তা ইতিহাসে বিরল। হাজার হাজার নিরীহ বাঙ্গালী প্রান হারায় ঐদিন। শ্রদ্ধা ভরে স্মরণ করি তাদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।


আরও খবর