জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নরসিংদী জেলা ছাত্রদলের পদ বঞ্চিতদের বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ আরেক নেতা নিহত

নরসিংদী জেলা ছাত্র দলের বহিস্কৃত ও পদ বঞ্চিত ছাত্রদল নেতাদের মিছিলে গুলিবর্ষণের ঘটনায় ছাত্রদল নেতা আশরাফুল হক (২২)  মারা গেছে। শুক্রবার (২৬ মে) সকালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । এ

নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছে।


এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে পদ বঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের আয়োজনে বাইক শোডাউন ও বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি চিনিশপুরে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে জেলা খানা মোড় পৌঁছালে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এই গুলিবর্ষণের ঘটনায় সাদেকুর রহমান সাদেক (৩২) ও আশরাফুল হক (২২) নামে দুইজন ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়। 


পরে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেক কে ঢাকা নেওয়ার পথে মৃত্যু বরন করে। আর আজ সকালে আশরাফুল হক ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে।


গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের আংশিক কমিটি দেয়া হয়। এরপর থেকেই পদ বঞ্চিত নেতাকর্মীরা এই কমিটি বাতিলের দাবীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছে। দলীয় নিয়ম নীতি বহির্ভূত কমিটি দেয়ার সাবেক এমপি ও বিএনপির যুগ্ন মহাসচিব খাইরুল কবির খোকনের বাড়িতে কয়েকবার ভাংচুর চালায় পদ বঞ্চিত নেতাকর্মীরা। 


এই ভাংচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাইন উদ্দীন সহ কয়েক ছাত্রদল নেতাকে বহিষ্কৃত করা হয়। বহিষ্কৃত ছাত্রদল নেতা মইন উদ্দীন আশরাফুল হকের মৃত্যু নিশ্চিত করে বলেন, গতকালের মিছিলে সিদ্দিকুর রহমানের নাহিদের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত ভাবে হামলা করে। এই হামলায় গুলিবিদ্ধ  জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক সাদেকুর রহমান গতকাল মারা যায়। আর আজ আরেক গুলিবিদ্ধ নেতা আশরাফুল হকের মৃত্যু হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।


অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা বলেন, ছাত্রদলের মিছিলে হামলার ঘটনায় গত কাল একজন আজ আরেকজন মারা গেছে। এই ঘটনায় গতকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রাক্রিয়াধীন।

Tag
আরও খবর