জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন কে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ

নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন কে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এসময় বিএনপির অস্থায়ী কার্যালয় ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবন ভাংচুর ও প্রধান ফটকে তালা দিয়েছে জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাদের কর্মীরা।


শনিবার (২০ মে) দুপুরে সদর উপজেলার চিনিশপুরে অবস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের বাড়িতে এই ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা বাড়িতে ভাংচুর সহ ইট পাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির জানালা সহ বিভিন্ন অংশের গ্লাস ভেঙে যায়। পরে বিক্ষোভকারীরা গেইটে তালা ঝুলিয়ে দেয়। 


হামলার কথা স্বীকার করে পদবঞ্চিত কর্মীরা জানান, জেলার সিনিয়র নেতাদের নিয়ে বিএনপি কার্যালয়ে মিটিং করার কথা ছিলো যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের। এই সংবাদ পেয়ে পদবঞ্চিতরা কার্যালয়টির সামনে অবস্থান নিয়ে ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ করে। পরবর্তীতে, কার্যালয়ে খায়রুল কবির খোকন এবং জেলা বিএনপি নেতাদের কেউ না আসলে পদবঞ্চিত প্রায় অর্ধশত ছাত্রদল কর্মী হামলা চালিয়ে ভাংচুর করে কার্যালয়টির প্রধান ফটক তালাবদ্ধ করে। সাথে সাথে, যুগ্ম মহাসচিব খায়রুল খোকনকে অবাঞ্চিত ঘোষণা করে স্লোগান দেয় তারা।


এর আগে গত ২৬ জানুয়ারি জেলা বিএনটির কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই পদ বঞ্চিত কর্মীরা কয়েকবার হামলা চালায় কার্যালয়টিতে। পদবঞ্চিতদের অভিযোগ, ঘোষণা হওয়া কমিটিতে বিভিন্ন মামলার আসামী ও অস্ত্র ব্যবসায়ীদের রাখা হয়েছে। এই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানায় নরসিংদী মডেল থানা পুলিশ।

Tag
আরও খবর