জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আওয়ামী সন্ত্রাসীরা মায়ের কোলে আছো, মায়ের কোলেই থাকো: হাজী খোকন

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ২৭ নভেম্বর, বুধবার জেলার নড়িয়া উপজেলার পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক হাজী খোকন বেপারী। তিনি আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, "আওয়ামী সন্ত্রাসীরা মায়ের কোলে আছো, মায়ের কোলেই থাকো। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিছে বলেই আজ এ দেশ স্বাধীন হয়েছে। আমরা কখনো চাঁদাবাজিকে প্রশ্রয় দিব না, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দেব।"

হাজী খোকন বেপারী আরও বলেন, "শহীদ জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, বরং জাতীয়তাবাদী রাজনীতির শক্ত ভিত্তি স্থাপন করেছিলেন। তার দেখানো পথেই আমাদের চলতে হবে।"

র‍্যালী শেষে হাজী খোকন বেপারীর নেতৃত্বে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের মধ্যে ছিলেন ফারুক মৃধা (উপদেষ্টা, নড়িয়া থানা বিএনপি, লন্ডন প্রবাসী), জুয়েল সৈয়াল (যুগ্ম আহ্বায়ক, জেলা শাখা), রহমান ভূঁইয়া (সভাপতি, নড়িয়া থানা), মনির দেওয়ান (সভাপতি, সখিপুর থানা), বাবু গাজী (যুগ্ম সাধারণ সম্পাদক, সখিপুর থানা), আব্বাস হাওলাদার (যুব নেতা), মাসুম খালাসী (সহ-সভাপতি, নড়িয়া থানা), নুরু সৈয়াল (ইতালি প্রবাসী) ও ওসমান মাঝি (সহ-সাংগঠনিক সম্পাদক)।

এছাড়াও ডিঙ্গামানিকের সভাপতি সিরাজ মাঝি, কবি হাওলাদার, শুকুম তপাদার, সবুজ শেখসহ আরও অনেকেই এই আয়োজনে অংশ নেন।

বক্তারা মৎস্যজীবী দলের ঐতিহ্য ধরে রাখার ওপর জোর দেন এবং সরকারের দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দলের অবস্থান আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন।

এই আয়োজন শরীয়তপুর জেলার বিএনপির কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। নেতারা শহীদ জিয়ার আদর্শ ধারণ করে জাতীয়তাবাদী চেতনাকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

Tag
আরও খবর