জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীদের সামনে শিক্ষিকাকে হত্যা চেষ্টার অভিযোগ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১০৩ নং উত্তর ভূমখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে কুলসুমের উপর শ্রেণিকক্ষে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে নড়িয়া থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসে পৃথক তিনটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে শিশু শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় উম্মে কুলসুমের উপর অতর্কিত হামলা চালান মুন্নি আক্তার, যিনি বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী কাজীর বাড়ির কেয়ার টেকারের মেয়ে।

অভিযোগে উল্লেখ করা হয়, মুন্নি আক্তার শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষিকাকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে উম্মে কুলসুমের পিঠ, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মেঝেতে পড়ে গেলে মুন্নি আক্তার তার গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা চেষ্টা করেন। 

এমতাবস্থায় শিশু শিক্ষার্থীদের চিৎকার শুনে অভিভাবকরা শিক্ষিকাকে উদ্ধার করে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান। ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল নিরব ভূমিকা পালন করেন এবং তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানান। প্রধান শিক্ষক কোন ব্যবস্থা না নেওয়ায় অভিভাবক ও স্থানীয়রা আহত শিক্ষিকাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে শিক্ষক মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি ঘটনার সময় দ্বিতীয় শ্রেণীতে পাঠদানরত ছিলাম এবং আমার শিক্ষিকা উম্মে কুলসুম শিশু শ্রেণিতে পাঠদানরত ছিলেন , তখন মুন্নি আক্তার নামে এক মহিলা শিশু শ্রেণিতে ঢুকে আমার শিক্ষিকার উপর অতর্কিত হামলা চালান। অভিভাবকরা আমাকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমি শিক্ষিকা উম্মে কুলসুমের গায়ে, নাক, মুখে আচড় এবং পায়ে যখমের চিহ্ন দেখতে পাই । অতঃপর আমি মুন্নি আক্তারকে স্কুলের সীমানার বাহিরে বের করে দেই এবং অভিভাবকদের শান্ত থাকতে বলি। স্কুলে শিক্ষক কম থাকায় আমি কোথাও যেতে পারিনি এবং মোবাইলে ব্যালেন্স না থাকায় আমি কাউকে জানাতে পারিনি। তবে ঘটনার পরেরদিন আমি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করি। 

নড়িয়া থানা অফিসার ইনচার্জের সাথে ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। নড়িয়া-জাজিরা সার্কেল এসপি আহসান হাবিব বলেন, শুনেছি এ ঘটনাটি স্কুলের বাহিরে ঘটেছে, তবে মামলা করলে আইনত ব্যবস্থা নিব। তবে এ ব্যাপারে কাউকে এখনও আটক করা হয়নি।

আরও খবর