জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামাল বেপারী (৪৫) নামে একজন কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। শক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের কাজিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। 

কামাল বেপারী কাজিকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে। তিনি একজন কৃষক ছিলেন। তাঁর দুই মেয়ে এক ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার কাজিকান্দি এলাকার আলী হোসেন সরদারের সঙ্গে একই এলাকার কামাল বেপারীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সকালে স্থানীয় একটি সাঁকো নিয়ে কামাল বেপারীর স্ত্রী মাসুদা বেগমের সঙ্গে প্রতিপক্ষ আলী হোসেনের চাচাতো ভাই আয়নাল সরদারের স্ত্রী শিরিন বেগমের বাকবিতন্ডা হয়। এ বিষয় নিয়ে আলী হোসেন, আয়নাল সরদাররা ক্ষিপ্ত হয়। পরে দুপুরে স্থানীয় আন্ধারমানিক বাজার থেকে বাড়িতে ফেরার সময় আলী হোসেন, আয়নাল সরদারসহ ১০/১২ জন মিলে কামাল বেপারীকে কাজিকান্দি এলাকার ইদ্রিস সরদারের বাড়ির ভিতরে নিয়ে চাপাতি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে এলাকার বেসরকারি হাসপাতাল দেওয়ান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে বিকেলে ঢাকা মেডিকেলে কামাল বেপারীর মৃত্যু হয়। 

নিহত কামাল বেপারীর বড় ভাই সুলতান বেপারী (৫২) বলেন, আধিপত্য নিয়ে আলী হোসেন, আয়নালদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ছিল। আজ তুচ্ছ ঘটনা নিয়ে আমার ভাইকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তারা। আমি আমার ভাইর হত্যাকারীদের বিচার দাবি করছি।

নিহত কামাল বেপারীর বৃদ্ধ মা রঙ মালা বেগম (৭৫) বলেন, আমিতো কানে শুনি না। চোখে দেখি লোকজন দৌড়া দৌড়ি করছে। পরে আমি গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় আমার ছেলে মাটিতে পরে আছে। পরে আমার ছেলেকে পানিতে ফেলবে দেখে চিৎকার করি। তাই ছেলেকে পানিতে ফালায়নি। তাকিয়ে দেখি সারা শরীরে আঘাত। পরে হাসপাতালে নিলে আমার ছেলে মারা যায়। আমি আমার ছেলেকে কি আর পাব না?

তবে অভিযুক্ত আলী হোসেন সরদার ও আয়নাল সরদারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, কাজিকান্দি এলাকায় এক কৃষককে কুপিয়ে জখম করেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়। লাশ ঢাকা মেডিকেলে আছে। এঘটনায় এলাকায় পুলিশ পাঠিয়েছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর