জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শরীয়তপুরে শহীদ পরিবারের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শরীয়তপুরের শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখা। এ অনুষ্ঠানে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও তাদের প্রত্যেক পরিবারকে নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৬ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯ টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা শুরু হয়। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মাওলানা খলিলুর রহমান এবং শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র সরদার এ কে এম নাসির উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, "অনেক কষ্ট ও ত্যাগের বিনিময়ে এ বিজয় এসেছে। এ বিজয় বিফল হতে দেওয়া যাবেনা। ষড়যন্ত্র অব্যাহত আছে, ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবেনা। যদি ফাঁদে পা দেন এদেশে আবারও স্বৈরাচার সওয়ার হবে। এখন আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এ দেশকে আমরা যদি চুড়ান্তভাবে স্বৈরাচারমুক্ত করতে চাই, অপরাধমুক্ত করতে চাই, দূর্নীতিমুক্ত ও সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত করতে চাই তাহলে বাংলার প্রতিটি ঘরে ঘরে, শরীয়তপুরের প্রতিটি বাড়িতে আপনাদের দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে। মানুষের হৃদয় জয় করতে হবে, মানুষের দুঃখ দূর্দশা শুনতে হবে এবং বুঝতে হবে"।

তিনি আরও বলেন, "মানুষের কল্যাণ, দেশের স্বার্থ, দেশপ্রেম ও স্বাধীনতার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।....দাওয়াতি কাজ সম্প্রসারণ করুন, সংগঠনকে মজবুত করুন এবং মানুষের সুখে দুঃখে পাশে দাড়ান"।

এ সভায় আরও বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ শাখাওয়াত কাউসার, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অনেকে।

সভায় প্রত্যেক শহীদ পরিবারকে নগদ দুই লক্ষ টাকা করে প্রদান এবং শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর