জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

এনামুল হক শামীমের উদ্যোগে নড়িয়া-সখিপুরে ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম শুরু

প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীমের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও কলেজ এবং সখিপুর থানা ছাত্রলীগ ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে।


মঙ্গলবার (১২ মার্চ) দুপুরের পর থেকেই নড়িয়া ও সখিপুরের বিভিন্ন বাজারে নানান শ্রেণি পেশার মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।


এ কার্যক্রমে নড়িয়ায় নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকাশ ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান খালাসী, সাধারন সম্পাদক আল-আমিন বেপারী এবং সখিপুরে নেতৃত্ব দিচ্ছেন থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারণ সম্পাদক ইমরান বেপারী।


এ ব্যাপারে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকাশ ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান খালাসী, সাধারন সম্পাদক আল-আমিন বেপারী বলেন, প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির উদ্যোগে এবারও আমরা নড়িয়ার প্রতিটি বাজার ও এলাকায় নানা শ্রেণি-পেশার সম্মানিত রোজাদারের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি। এভাবেই ছাত্রলীগ মানবিক কার্যক্রম করে যাবো।


সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারণ সম্পাদক ইমরান বেপারী বলেন, সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির উদ্যোগে পবিত্র রমজানে মাসব্যাপী সখিপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পালন করে থাকে। এবারও প্রিয় নেতা আমাদের মাধ্যমে সখিপুরে নানান শ্রেণি-পেশার সম্মানিত রোজাদারদের প্রতিদিন ইফতার বিতরণ করছেন। এজন্য জননেতা একেএম এনামুল হক শামীম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও খবর