জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি:

সাবেক পানি সম্পদ উপমন্ত্রী  ও শরীয়তপুর ২ এর সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতে কাজ করছে প্রধানমন্ত্রী সরকার। দেশে শিক্ষাব্যবস্থায় বর্তমান সরকার অনেক পরিবর্তন সাধন করেছে। সব মহল নিয়ে বসে একটি আন্তর্জাতিক মানের শিক্ষানীতি প্রণীত হয়েছে। এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার কারণে। 

শুক্রবার (১ মার্চ)  বিকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় এবং

কেদারপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আগামী দিনের চতুর্থ বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের শিক্ষার্থীদের আদর্শ রাজনীতির পথ চলার শিক্ষা দিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই ও কলম তুলে দিয়েছেন। প্রতিটি উপজেলা শহরে থাকা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়েছে। দেশের কৃষি শিক্ষা ও তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা সৌভাগ্যবান, কারণ তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছেন। তিনি দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে নিরলসভাবে কাজ করে চলছেন।

এসময় তাঁর সঙ্গে ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপদেষ্টা আবুল বাসার দেওয়ান, ইমাম হোসেন দেওয়ান, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী প্রমূখ।

Tag
আরও খবর