হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক নান্দাইল গড়তে লাঙ্গলে ভোট দিন - হাসমত মাহমুদ তারিক

আধুনিক নান্দাইল গড়তে লাঙ্গলে ভোট দিন - হাসমত মাহমুদ তারিক


১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকাকে আধুনিক স্বনির্ভর নান্দাইল উপজেলা হিসাবে গড়ে তুলতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি জোর আহব্বান জানিয়েছেন সংসদ সদস্য প্রার্থী হাসমত মাহমুদ তারিক। 


তিনি নান্দাইল আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। 


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ভোটারদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান। 


এছাড়া তিনি বলেন, পল্লী বন্ধু সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এর জাতীয় পার্টির  ‘৬৮ হাজার গ্রাম বাচঁলে, বাংলাদেশ বাঁচবে” এই স্লোগান বাস্তবায়নে দলের একনিষ্ট কর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন। জাতীয় পার্টি সবসময় স্বাধীনতার পক্ষের শক্তি। তাঁরা কৃষক ও মেহনতি মানুষের পক্ষে কাজ করে। দেশ ও জনগণের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই। 


নান্দাইলবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, এ নির্বাচনে তিনি ভোটে নির্বাচিত হলে নান্দাইলের সর্বস্তরের জনগণের জন্য বৈষম্যহীন সেবা প্রদান করবেন। নান্দাইলের বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সহ শিক্ষার মান উন্নয়নে নান্দাইলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। 


পাশাপাশি নান্দাইলবাসীর জন্য উন্নত স্বাস্থ্য সেবা সুনিশ্চিতকরণ, কৃষকদের জন্য স্ব-স্ব ইউনিয়নের বীজ ও সার বিতরণ কার্যক্রম, মহিলা ভোটারদের ন্যায্য অধিকার সহ জনগণের জানমালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। তবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে লাঙ্গল প্রতীকের বিজয় সুনিশ্চিতের মাধ্যমে নান্দাইলবাসীকে আধুনিক নান্দাইল উপহার দিবেন বলে আশা প্রত্যাশা ব্যক্ত করছেন। 


উক্ত মতবিনিময় সভায় প্রেসক্লাব নান্দাইলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর