জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নান্দাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল


ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে ইসলামী  আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৫ ই আগস্ট) দুপর ১২ টায় উপজেলা সদরে ইসলামী  আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাসিমের নেতৃত্বে, হাতপাখার এমপি প্রার্থী মুফতি সাইদুর রহমানের দিকনির্দেশনায় গণমিছিলে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন  


নান্দাইল উপজেলা পরিষদ চত্বর হতে গণমিছিলটি শুরু হয়ে নান্দাইল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আচারগাও ফাজিল মাদ্রাসা মাঠে গিয়ে জমায়েত হন।এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় 


ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাও.বোরহান উদ্দিনের সঞ্চালনায় এ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন নান্দাইল উপজেলা সভাপতি  মুফতি তারিক জামিল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো: হাবিবুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা: ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারি মাও.ফজলুল করীম,সহ-সভাপতি মাও.আব্দুল আহাদ,সিনিয়র সহ-সভাপতি ও ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের এমপি প্রার্থী মুফতি সাইদুর রহমান প্রমুখ।  


সমাবেশ শেষে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

আরও খবর