জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তারেক রহমান বাংলাদেশের সম্পদ- ইয়াসের খান চৌধুরী

তারেক রহমান বাংলাদেশের সম্পদ- ইয়াসের খান চৌধুরী


ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন তারেক রহমান বাংলাদেশের সম্পদ।


ময়মনসিংহের নান্দাইলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির আনন্দ র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


ইয়াসের খান চৌধুরী বলেন,“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।”তিনি বলেন,আজকের এই মিছিল প্রমাণ করে নান্দাইলের মাটিতে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই।


মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এই র‍্যালি ও সমাবেশের আয়োজন করে। 


র‍্যালিটি উপজেলার মাজার বাস স্ট্যান্ডে অবস্থিত আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে কানুরামপুর পশ্চিম বাস স্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, “আপনারা প্রমাণ করেছেন নান্দাইলের মাটি তারেক রহমানের ঘাঁটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সম্পদ।” তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।”


সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন এবং সদস্য সচিব এনামুল কাদির।


এসময় নান্দাইল পৌরসভা সহ ১৩টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর