জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নান্দাইলে সাবেক মেয়র পিকুলের নিজস্ব অর্থায়নে ৩৫০০ ফুট রাস্তা নির্মাণ

নান্দাইলে সাবেক মেয়র পিকুলের নিজস্ব অর্থায়নে ৩৫০০ ফুট নতুন রাস্তা নির্মাণ


গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব ও যাতায়াত সহজ করার জন্য ময়মনসিংহের নান্দাইলে নিজস্ব অর্থায়নে নতুন একটি কাঁচা রাস্তা নির্মাণ করে দিয়েছেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম.আজিজুল ইসলাম পিকুল।


বুধবার (৯ জুলাই) উপজেলার দক্ষিণ বাহাদুরপুর গ্রামে সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে চেঙ্গুয়া খাল সুইচগেট-বাপাইল বিল পর্যন্ত ৩৫০০ ফুট দীর্ঘ নতুন একটি কাঁচা রাস্তার উদ্বোধন করেন তিনি।


স্থানীয়রা জানান,এই রাস্তা হওয়ার কারণে তাদের জীবনযাত্রা সহজ হবে। কৃষিপণ্য পরিবহন, ছেলেমেয়েদের স্কুলে যাওয়া এবং জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত করা অনেক সহজ হবে।"


সরেজমিনে গিয়ে দেখা যায়, মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর দক্ষিণ গ্রামের প্রধান সড়কের ব্রিজ থেকে শুরু হয়ে ১ নং স্লুইস গেটের বাপাইল বিল পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। পূর্বে এই পথে কোনো রাস্তা না থাকায় স্থানীয় কৃষক,শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো, বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ত।


রাস্তাটির উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রঙিন কাপড় দিয়ে সাজানো হয় প্রবেশদ্বার। 


স্থানীয় বাসিন্দা শেখ চানসহ আরও অনেকে জানান, এই রাস্তাটি তাদের বহুদিনের স্বপ্ন ছিল। সাবেক মেয়র পিকুল তাদের কষ্ট অনুধাবন করে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসায় তারা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন,এই রাস্তা হওয়ার কারণে আমাদের জীবনযাত্রা সহজ হবে। এখন কৃষিপণ্য পরিবহন, ছেলেমেয়েদের স্কুলে যাওয়া এবং জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত করা অনেক সহজ হবে।"


মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আবুল কালাম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ.এফ.এম. আজিজুল ইসলাম পিকুল তাঁর বক্তব্যে বলেন, "জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। এলাকাবাসীর কষ্ট লাঘব করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও আমি আমার সাধ্যমতো মানুষের পাশে থাকব।"
Tag
আরও খবর